রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী আটক

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম

রাঙামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীসহ ১০ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ (৩৮) এবং রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন (৩০)।

এছাড়া আটক হয়েছেন পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ (৩৮), রাঙামাটি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৩৬) এবং শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম (৫৫)।

আটক অন্যরা হলেন- ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন (২৫), আরিয়ান রিয়াজ (২৪), যিশু চৌধুরী (৩০), মো. রাকিব (১৯) ও নাজমুল সাকিব রাফি (২৪)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত