ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (২১) হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মো. সোহাগ মিয়াকে (৩৬) তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে রাজধানী এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সোহাগ মিয়া উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্ধি গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাবিবুর রহমান জানান, হত্যা মামলার আসামি সোহাগ দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। মঙ্গলবার গভীর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় গৌরীপুর থানার উপ পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানীর এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে ।
২০২৫ সালের ১২ জুন উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্ধি গ্রামের চায়ের দোকানে বাকির অভিযোগে স্থানীয় বাদল ও রাশেদকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। পরে হুমায়ুন কবির বাডিতে যাওয়ার সময় সোনাকান্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথরোধ করে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন।