মাছরাঙায় নীলয়ের জটিল প্রেম

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৯ এএম

মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১০টা ৩০ মিনিটে সম্প্রচার হবে নাটক ‘জটিল প্রেম’। মিতুল খানের পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। সঙ্গে আছেন সামিরা খান মাহি। গল্পে দেখা যাবে, রাজুর এলাকার বড় ভাই কাশেম অতিরিক্ত স্বাস্থ্যের অধিকারী। তাই গার্লফ্রেন্ডের সামনে যেতে ভয় পায়। ফোনে কথা বলেই প্রেম চালিয়ে যাচ্ছেন। তবে একদিন প্রেমিকা কেয়া বলে কাশেম যদি দেখা না করে তাহলে সে আর তার সঙ্গে কথা বলবে না। কাশেম পড়ে বিপদে। সে দৌড়ে আসে রাজুর কাছে। রাজুকে বলে তার হয়ে কেয়ার সঙ্গে দেখা করতে। সে জিম আর ডায়েট করে ফিট হয়ে তারপর কেয়ার সামনে যাবে। রাজু প্রথমে রাজি হতে চায় না, কারণ তার নিজের প্রেমিকা আছে। বড় ভাইয়ের পীড়াপীড়িতে রাজি হয়। রাজু দেখতে সুদর্শন। প্রথম দেখাতেই কেয়া তাকে পছন্দ করে। এরপর থেকে প্রায়ই রাজুর সঙ্গে দেখা করতে চায়। শপিং করতে যায়, বান্ধবীর জন্মদিন, বিয়ের অনুষ্ঠানে যায়। রাজু যেতে না চাইলেও কাশেম সমস্ত খরচ দিয়ে তাকে জোর করে পাঠায়। এভাবে প্রক্সি দিতে দিতে একসময় কেয়ার প্রেমে পড়ে যায় রাজু। এদিকে কাশেমের স্বাস্থ্যও কমে না বলে সেও কেয়ার সামনে যেতে পারে না। কেয়া বিয়ের জন্য চাপ দিতে থাকে রাজুকে। এখন কি করবে রাজু? কেয়াকে বিয়ে করবে নাকি তার আসল প্রেমিকার কাছে ফিরে যাবে। কাশেমের প্রেমেরই বা কী হবে!

সর্বশেষ সর্বাধিক পঠিত