ইতিমধ্যেই পুয়ের্তো রিকোতে পৌঁছে গেছেন মাহি। লাল রঙের জমকালো পোশাক পরে সেখানে তার নজরকাড়া প্রবেশ বিশ্বমঞ্চে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতির জানান দিচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জয়ের পর এবার বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ইতিমধ্যেই পুয়ের্তো রিকোতে পৌঁছে গেছেন তিনি। লাল রঙের জমকালো পোশাক পরে সেখানে তার নজরকাড়া প্রবেশ বিশ্বমঞ্চে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতির জানান দিচ্ছে। দেশবাসীর সমর্থন নিয়ে মূল প্রতিযোগিতায় মাহির অবস্থান সুদৃঢ় করতে শুরু হয়েছে ফ্যান ভোট। দেশের মানুষের পূর্ণ সমর্থন চেয়েছেন এই তারকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ফ্যান ভোটের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করে তিনি লিখেছেন সামিরাকে ফ্যান ভোটের মাধ্যমে বিজয়ী করতে এবং বিশ্বমঞ্চে এগিয়ে রাখতে খুব সহজেই ভোট দেওয়া যাবে। ভোট দেওয়ার জন্য প্রথমে স্মার্টফোনের App Store বা Google Play Store থেকে আনুষ্ঠানিক MU FAN অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর অ্যাপটি ওপেন করে নির্দিষ্ট Vote ট্যাবে প্রবেশ করতে হবে। সেখান থেকে প্রতিযোগীদের তালিকা থেকে Miss Universe Bangladesh সিলেক্ট করে সামিরা খান মাহির পক্ষে ভোট দিতে হবে। দেশবাসীর দোয়া ও ভালোবাসার ওপর পূর্ণ আস্থা রেখে সামিরা আশাবাদী যে, সবার সম্মিলিত সমর্থনে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য গর্বের কিছু অর্জন করা সম্ভব।
ছোটপর্দার জনপ্রিয় মুখ থেকে এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় নাম লেখানো প্রসঙ্গে আত্মবিশ্বাসী মাহি বলেন, ‘চেনা গ-ির বাইরে গিয়ে নতুন কিছু করার সাহস দেখাতে হয়। দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং চিন্তাভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই এই যাত্রা শুরু করেছেন তিনি। এটিকে ব্যক্তিগত অর্জন না ভেবে অনেক বড় একটি দায়িত্ব হিসেবে দেখছেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তিনি শুধু নিজের পরিচয়ে যাচ্ছেন না, পুরো দেশের প্রতিনিধিত্ব করবেন এবং এ দেশের নারীদের শক্তি, সম্ভাবনা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরাই তার মূল লক্ষ্য।