ডেঙ্গু ও হামে আরও ১০ মৃত্যু

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯০০ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হামবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫১ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১১৩ শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে এক হাজার ২৯৫ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১ হাজার ১৯০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৪২ হাজার ৯০৭ জন। হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭২৩ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৬ হাজার ৮০৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ৭ হাজার ৯০৩ শিশু।  

ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৭৮০ জন, ময়মনসিংহে ৮৫, চট্টগ্রামে ২৪২, খুলনায় ২২৬, রাজশাহীতে ১৯৮,  রংপুরে ১০৯, বরিশাল বিভাগে ২৪৯ এবং সিলেট বিভাগে ১১ জন ভর্তি হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত