২৮০ জন গুমের ঘটনার তদন্ত চলছে : চিফ প্রসিকিউটর

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

আওয়ামী লীগ (এখন কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় ২৮০ জন গুমের ঘটনার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এই ২৮০ জন ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। তবে তাদের পরিবার ন্যায়বিচার পাবে বলে আশ্বস্ত করেছেন তিনি। গতকাল বুধবার ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রসিকিউশনের প্রধান কৌঁসুলি।

যখনই নির্বাচন বা অন্য কোনো উপলক্ষ আসত, তখন রাজনৈতিক বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিছু মানুষকে তুলে নিয়ে যাওয়া হতোÑ এমন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ‘তাদের তুলে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করত কিংবা গুম করে দিত। এ রকম অনেকেরই সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। গুম কমিশনের তালিকায় এ রকম ২৮০ জনের নাম উঠে এসেছে।’

গুম প্রতিরোধ এবং প্রতিকার সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়টি উল্লেখ করে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘সে আইনে বলা হয়েছে, এখন পর্যন্ত যারা গুম আছেন, তাদের মধ্যে যেসব ঘটনা ব্যাপকমাত্রায় ও পদ্ধতিগত সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। অন্য গুমের ঘটনাগুলো দায়রা আদালতে বিচার হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত