দুমকির তিন ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার মেয়াদোত্তীর্ণ তিনটি ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইউনিয়ন পরিষদগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা সচল রাখার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন জারি করা হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারার উপধারা (১) অনুযায়ী নিয়োগ পাওয়া প্রশাসকেরা হলেন, ১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন এবং ৪ নম্বর আঙ্গারিয়া ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নিয়োগ পাওয়া প্রশাসকেরা নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত