কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিপু (৬২) এবং তার ছেলে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খান শিহাবুর রহমান শিহাব (৩২)। সম্পর্কে শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে।