ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার এবং ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সংবাদমাধ্যমকে জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয়।

ডিএমপির বিভিন্ন বিভাগের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ২৯ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৩৯ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ২৩ জন, উত্তরায় ৫১ জন এবং এসআরইউ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল ফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির নগদ ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত