ডেঙ্গু প্রতিরোধে শেরপুর পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

শেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

‘পরিচ্ছন্ন পৌরসভা গড়ি, ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করি’, এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত পরিছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের,  বিদ্যুৎ প্রকৌশলী মো. সোহরাব হোসেন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।


সর্বশেষ সর্বাধিক পঠিত