প্রিমিয়ার ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

গোপালগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে দিনভর মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও প্রতিভা উন্নয়নের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত প্রিমিয়ার ব্যাংক কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ফরিদপুর শাখা, বরিশাল বি.এম কলেজ শাখা, বরিশাল শাখা, টুঙ্গিপাড়া শাখা ও গোপালগঞ্জ শাখার ৫৬জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

কর্মশালায় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ দেন। ব্যাংকের ডিএমডি নিয়ামত উদ্দিন আহমেদ, ভিপি সাদিয়া মবিন হান্নান, এসএভিপি মোহাম্মদ আরাফাত রায়হান, এভিপি মাহমুদ হাসান, এসএভিপি মো. বদিউজ্জামান এ প্রশিক্ষণ কর্মশালায় তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বক্তরা কর্মশালায় তাদের বক্তব্যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা কিভাবে মানি লন্ডারিং প্রতিরোধ করা যায় এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা করা যায় তার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং নানা কৌশল শিক্ষা দেন।যাতে তারা এই প্রশিক্ষনের মাধ্যমে অর্জিত জ্ঞান দিয়ে এসব মোকাবেলায় কাজ করতে পারেন তার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত