কাল থেকে জোহানেসবার্গ টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা চার পেসার ও এক স্পিনারকে নিয়ে একাদশ ঘোষণা করেছে। বাংলাদেশও মনে করছে ওয়ান্ডারার্স স্টেডিয়ামের পিচ মানেই পেসারদের জন্য বাড়তি সুবিধা। তবে কন্ডিশন পেস-সহায়ক হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে একাদশে একজন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের।
ম্যাচের আগে দিন সংবাদ সম্মেলনে দলীয় কৌশল ও কম্বিনেশন নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামী রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে তানজিদ হাসানের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন কে করবেন, তা ম্যাচের আগমুহূর্ত পর্যন্ত গোপন রাখতেই পছন্দ করেছেন টাইগার দলপতি।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিভিন্ন ম্যাচের প্রসঙ্গ টেনে শান্ত বলেন, অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনেও স্পিনাররা যেভাবে বল করে অবদান রাখছেন, তা তারা খেয়াল করেছেন। জোহানেসবার্গের সবশেষ টেস্টে প্রোটিয়া দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হার্মার মিলে ৮ উইকেট শিকার করার বিষয়টিও তাদের মাথায় আছে। তাই পেসারদের পাশাপাশি একজন স্পিনারের ওপর ভরসা রাখতে চান তারা।
অধিনায়ক বলেন, "তিন পেসার তো অবশ্যই থাকবে, এটা এতটুকু বলতে পারি। সাথে একটা স্পিনার তো অবশ্যই থাকা উচিত। কারণ, আপনি দেখবেন যে স্পিনাররাও ভালো কন্ট্রিবিউট করছে, স্পেশালি অস্ট্রেলিয়াতে যেভাবে ওরা বল করেছে, স্পেশালি মিরাজ। তাই আমার মনে হয়, এই কম্বিনেশনটাতে আমরা যেতে পারি।" উইকেটের আচরণ নিয়ে তিনি আরও যোগ করেন, "তারপরেও আরও একটা দিন যেহেতু সময় আছে, সো সকালে এসে আরেকবার উইকেটটা দেখে ঠিক করব।"
ওপেনিং জুটি নিয়ে ধোঁয়াশা তানজিদ হাসানের সঙ্গে ইনিংসের ওপেনিংয়ে কে নামবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে মুচকি হেসে শান্ত বিষয়টি খোলাসা করতে চাননি। তার মতে, ম্যাচের আগের কৌশল গোপন রাখাই দলের জন্য মঙ্গলজনক।
বোলিংয়ে বৈচিত্র্য আনতে বাড়তি ভরসা মুমিনুল-হৃদয় একাদশে তিনজন পেসার এবং একজনমাত্র স্পিনার খেলালে বোলিংয়ের গভীরতা বাড়াতে পার্ট-টাইম বোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সেই পরিকল্পনা থেকেই নেটে নিয়মিত বোলিং অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মুমিনুল হক ও তাওহীদ হৃদয়ের মতো ব্যাটাররা। এ বিষয়ে শান্তর স্পষ্ট বক্তব্য, "মুমিনুল ভাইকে লাস্ট কয়েক বছর আগে থেকেই বার্তা দেওয়া উনি যেন রেগুলার নেটে বোলিং করেন এবং উনি সেটা করছেন। এর আগে যে কন্ডিশনে আমরা খেলেছিলাম..." মূলত দলের ডেপথ বাড়াতেই এই বাড়তি প্রস্তুতি।
একাদশ সাজানোর ক্ষেত্রে সবচেয়ে বড় কৌতূহল ওপেনিং জুটি ঘিরে। বাঁহাতি তানজিদ হাসানের সঙ্গে ডান-বাম কম্বিনেশনের কথা ভেবে মাহফিজুল ইসলাম রবিনকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা। স্কোয়াডে আরেক বাঁহাতি ওপেনার নাঈম শেখও আছেন। রবিন শুধু ডানহাতি বলেই সুযোগ পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাব দেন শান্ত। “রবিন যে শুধু একজন ডানহাতি বলেই টিমে এসেছে এরকমও কিছু না। এটা একটা পরিকল্পনার অংশ ছিল। পাশাপাশি ও যেভাবে পারফর্ম করেছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমার মনে হয় যে ও ডিজার্ভ করে এই টিমে আসা।”
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে। সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়া তানজিদ হাসানকে নিয়ে আলাদা কোনো চাপ তৈরি করতে নারাজ শান্ত। একক কোনো ক্রিকেটারের ওপর নির্ভর না করে পুরো ব্যাটিং ইউনিটের দায়িত্বশীলতার ওপর জোর দিয়েছেন তিনি, 'এ ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করাটা খুব জরুরি। বিশেষ করে যারা সেট হবেন উইকেটে তাদের লম্বা ইনিংস খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা তামিম হোক বা অন্য কেউ হোক।'
'ব্যাটিংটা চ্যালেঞ্জিং এখানে অবশ্যই। তাই এখানে যদি আমরা বিশেষ করে প্রথম ইনিংসে একটা বড় টোটাল দিতে পারি, তাহলে আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমরা খুব ভালোভাবে লড়াই করতে পারব', বলেন বাংলাদেশ অধিনায়ক
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর সবশেষ কয়েকটি টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে দক্ষিণ আফ্রিকা। তবে অতীত ব্যর্থতা পেছনে ফেলে মানসিকভাবে চাঙা থাকার কথা জানালেন শান্ত। প্রেরণা হিসেবে সামনে আনলেন প্রোটিয়াদের মাটিতে সবশেষ সফরে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি।
'দক্ষিণ আফ্রিকায় এসে আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। এটা কনফিডেন্স দেবে। একটা এভিডেন্স আমাদের সামনে আছে যে না, এখানেও ভালো খেলা সম্ভব, ম্যাচ জেতা সম্ভব। দিন শেষে সেরাটা খেলতে হবে। আমরা যে প্ল্যান করেছি ওই প্ল্যানগুলো এক্সিকিউট করতে হবে।'
ভুটান এবারও পারলো না, ১৪তম বার ফাইনালে ভারত