৪ পেসার নিয়ে জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা প্রোটিয়াদের

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

জোহানেসবার্গ টেস্ট শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগেই নিজেদের একাদশ জানিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তিন পেসার, এক পেসার অলরাউন্ডার ও এক অভিজ্ঞ স্পিনার নিয়ে বাংলাদেশের বিপক্ষে বেশ শক্তিশালী একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। রবিবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে প্রথম দিনের খেলা। 

প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপেও এসেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও কৌশলগত সংযোজন। টপ-অর্ডারে এইডেন মার্করাম ও মারকেস অ্যাকারম্যান সাথে আছেন জুবায়ের হামজা। প্রায় আড়াই বছর পর টেস্টে ফিরছেন হামজা। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের ম্যাচ খেলেছিলেন এই ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটার। 

এছাড়া মিডল অর্ডার অধিনায়ক টেম্বা বাভুমার সাথে আছেন ম্যাথু ব্রিটজকে ও উইকেটরক্ষক ব্যাটার রায়ান রিকেলটন। আর পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে আছেন উইয়ান মুল্ডার।

মুন্ডারকে বাড়তি অপশন হিসেবে নিয়ে একাদশে জায়গা পেয়েছেন তিন মূল পেসার কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ড্যান পিটারসেন। আর স্পিন সামলানোর একক দায়িত্বটি বর্তেছে ফর্মের তুঙ্গে থাকা সাইমন হারমারের ওপর।

এক নজরে বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের একাদশ: এইডেন মার্করাম, মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ড্যান পিটারসেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত