চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাঁশখালী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু বক্কর বাবুল সভাপতি এবং দৈনিক ভোরের দর্পণ ও বাংলা এডিশনের প্রতিনিধি শিব্বির আহমদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাঁশখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কল্যাণ বড়ুয়া। সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন ছৈয়দুল আলম।
নির্বাচনে সহসভাপতি পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশবর্তমানের প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. তাফহিমুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. আফনান চৌধুরী এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি আবু ওবাইদা আরাফাত নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি অনুপম কুমার অভি, দৈনিক আজাদীর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক মানবকণ্ঠ ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি জোবাইর চৌধুরী এবং দৈনিক দেশের কথার প্রতিনিধি ছৈয়দুল আলম।
নবনির্বাচিত এ কমিটির মেয়াদ আগামী দুই বছর।