ময়মনসিংহ জেলার ত্রিশালে লটারির মাধ্যমে ১২০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশল অফিসের অধীনে উপজেলার ১২ ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় তাদের নিয়োগ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত লটারিতে উপস্থিত থেকে কর্মী নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী যোবায়েত হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।