বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন আজ

১৮ নভেম্বর শিল্পকলায় স্মরণানুষ্ঠান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ এএম

প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক বর্ণাঢ্য স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ১৮ নভেম্বর বুধবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই আয়োজন করবে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।

গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানে অনন্য কণ্ঠ এবং বাঁশির জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন বারী সিদ্দিকী। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। অল্প বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে গান শেখা শুরু করেন এবং পরবর্তী সময়ে পুনেতে প-িত ভিজি কার্নাডের কাছে উচ্চাঙ্গ সংগীতে তালিম নেন। লোকগীতির সঙ্গে ক্লাসিক্যাল মিউজিকের এক অপূর্ব সম্মিলন ঘটিয়েছিলেন এই গুণী শিল্পী। ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘পুবালি বাতাসে’, ‘সাড়ে তিন হাত কবর’ ও ‘রজনী’র মতো অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে ২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি না ফেরার দেশে চলে যান।

মাটি ও মানুষের এই শিল্পীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (এমপি)। অনুষ্ঠান উদ্বোধন করবেন সমাজসেবক ও সংগীতানুরাগী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন দৈনিক বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা, প্রকাশনা ও নিউমিডিয়া বিভাগের পরিচালক সাইফুর রহমান (খোকন মাহমুদ), আইকনিক এসেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জুলহাস খান (সজীব), গ্রীন হার্টের চেয়ারম্যান মো. সোহাগ হোসাইন, ব্যবসায়ী ও সংগীতপ্রেমী মো. মফিজুল ইসলাম, বাউল শফি ম-ল, সমাজসেবক জ্যাকসন ফারুক এবং গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী ও দেলোয়ার আরজুদা শরফ। উপস্থিত থাকবেন চিত্রনায়ক ডি.এ তায়েব। বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হায়দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হবে।

আলোচনা ও গুণীজন সম্মাননা পর্ব শেষে জন্মবার্ষিকীর এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন বাউল শফি ম-ল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদাস, পথিক নবী, সৈয়দ আশিকুর রহমান আশিক, সুলতানা ইয়াসমিন লায়লা, নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, পারভেজ খান, লিটা সরকার, নিশি শ্রাবনী, সুমাইরা সঙ্গী, মুনিয়া মুন, জুয়েল সরকার ও প্রিন্স আলমগীরসহ আরও অনেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত