নারায়ণগঞ্জের বন্ধ হয়নি কোনো গার্মেন্টস, পরিস্থিতি স্বাভাবিক

শ্রমিকরা বলছেন, তারা দ্রুত ন্যায্য মজুরী বাস্তবায়ন চান। শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও সরকারপক্ষ আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরী বাস্তবায়ন করবে এটাই তাদের প্রত্যাশা।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম
গাজীপুরসহ কয়েকটি শিল্পাঞ্চলে ১৪৭টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করলেও নারায়ণগঞ্জের সবগুলো শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।
 
রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকেই ফতুল্লার শিবুমার্কেট, কাঠেরপুল, বিসিক, আদমজী ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চলে গার্মেন্টস কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। কারখানাগুলোর ভেতরেও শ্রমিকরা কাজ করছেন।
 
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা মোকাবিলায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশ, শিল্প পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এ ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন।
 
 
শ্রমিকরা বলছেন, তারা দ্রুত ন্যায্য মজুরী বাস্তবায়ন চান। শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও সরকারপক্ষ আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরী বাস্তবায়ন করবে এটাই তাদের প্রত্যাশা।
 
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপ মহাপরিদর্শক শিপন চৌধুরী জানান, নারায়ণগঞ্জ জেলার কোনো কারখানা শ্রম আইনের ১৩ ক ধারা অনুযায়ী বন্ধ হয়নি। সব কারখানা চালু আছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত