কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশিকুল ইসলাম সাবু মন্ডল নামে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রেসিডেনসিয়াল স্কুলের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশিকুল ইসলাম সাবু মন্ডল রাজারহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বোতলার পাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজারহাট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানায় নেওয়া হয়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত