মুন্সীগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরীতে নৌযানে জয় বাংলা শ্লোগান দিয়ে আটক ৩৭ কিশোরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কোর্ট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিয়া। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পৃথক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও শিশু আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিয়া জানান, আটক কিশোরদেরকে পৃথক দুইটি আদালতে যথাক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও শিশু আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে ওই দুইটি আদালতের বিচারক কিশোরদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুন্সীগঞ্জ সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন জানান, ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে খবর পেয়ে নদীতীরে পুলিশ অবস্থান নেয়। এসময় নদীতে ট্রলারে করে দল বেধে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করেন তারা। পরে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে আরও বেশ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি জানান, ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করার অপরাধ করায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় শনিবার আটক ৩৭ কিশোরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নিদের্শে দেন।   

সর্বশেষ সর্বাধিক পঠিত