দেশের সংগীত ও চলচ্চিত্রাকাশের উজ্জ্বল নক্ষত্র গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার প্রবর্তন করল দেশের প্রধান জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)’।
সংগঠনের ২৫তম আসরে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার। তিনি বলেন, গাজী মাজহারুল আনোয়ারের নামে এই সম্মাননা পুরস্কার প্রদান জাতীয় সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় পড়ে। আমরা এটি প্রবর্তনের মাধ্যমে একটি সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারব বলে মনে করি। আগামী ১৬ ডিসেম্বর ২০২৬, বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
বিষয়টি নিয়ে গাজী মাজহারুল আনোয়ারের একমাত্র কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার বলেছেন, সিজেএফবির এই সিদ্ধান্ত অবশ্যই সম্মানজনক। এই সম্মাননা যিনি অর্জন করবেন তার জন্যও সম্মানের হবে বলে মনে করি। চলতি বছর একজন সেরা গীতিকার, পরবর্তী বছরগুলোতে সুরকার এবং চলচ্চিত্র অভিনয়শিল্পীদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হবে।
গাজী মাজহারুল আনোয়ার স্মরণে উৎসব করবে এফডিসি
কাজের মাঝেই অমর হয়ে থাকবেন গাজী মাজহারুল আনোয়ার