চুল ছেঁটে সমালোচনায় সাই পল্লবী

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

সীতার চরিত্রে অভিনয় করে ফের শিরোনামে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সহজ-সরল জীবনযাপনের জন্য পরিচিত হলেও চরিত্রের প্রয়োজনে নানা ধরনের পরিবর্তন আনতে পিছপা হন না তিনি। এবার চরিত্রের প্রয়োজনে নিজের বহু দিনের লম্বা চুল কেটে ছোট করেছেন তিনি।

কিন্তু মেয়ের সিদ্ধান্তে মায়ের এমন প্রতিক্রিয়া আশা করেননি তিনি। রাজকুমার পেরিয়াসামির পরিচালিত ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম— দ্য ব্লাড উড’ ছবিতে আইপিএস আধিকারিক নিত্যা রেড্ডির চরিত্রে অভিনয় করছেন সাই। এই চরিত্রটির জন্য বাস্তবের এক পুলিশ আধিকারিক মেরিন জোসেফের ছবি দেখিয়েছিলেন পরিচালক। তার মতোই ছোট চুলের ‘লুক’ চেয়েছিলেন পরিচালক। আর তাঁর কথা অনুযায়ীই চুল কেটে ছোট করে ফেলেছেন অভিনেত্রী। 

সাই জানান, চুল কাটার আগে মাকে কিছুই জানাননি তিনি। নতুন অবতারে এসে প্রথমেই ভিডিয়ো কল করে মাকে দেখিয়েছিলেন। কিন্তু ছোট চুলে মেয়েকে দেখে হতবাক হয়ে যান তাঁর মা। কোনও কথা না বলেই আচমকা ফোন কেটে দেন তিনি। এর পর অভিনেত্রীর বাবার ফোন আসে। মেয়ের নতুন চেহারা দেখে তিনিও প্রথমে বুঝতে পারেননি বিষয়টি। বাবার প্রশ্ন ছিল, “তুমি কি পরচুলা পরেছ’!” তখন সাই তাঁকে বোঝান, ছবির চরিত্রের প্রয়োজনেই চুল কেটেছেন। 

অভিনেত্রীর কথায়, সাধারণত আমি চুল কাটতে চাই না। কিন্তু পরিচালকের এই চরিত্রের জন্য এমন ‘লুক’ প্রয়োজন ছিল। তাই চুল কেটেছি।” অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে সাইয়ের সঙ্গে অভিনয় করেছেন ধনুষ, মামুট্টি এবং শ্রীলীলা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

সর্বশেষ সর্বাধিক পঠিত