কবিতা

বুনো আঠালির গান

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

মুখে মাউথঅর্গ্যান নিয়ে বিকেল চলে যায়
পুরনো দেয়ালে কিছু আলোর দাগ
বারান্দার গাছে কয়েকটি ফুল অবশিষ্ট থাকে আগামী ভোরের জন্য

যোগাযোগহীন বাতাসে কারও মুখ ভাসে, আবছা
সমস্ত পাড়া মাথায় করে বিলাপ আসে
চোখের ঘোলাজল, তার পাশে আমি ও আমার মৃত মা
পাশাপাশি শুয়ে থাকি

যখন ঘরে প্রাচীন বিষাদ নিচুস্বরে কথা বলে
তখনো কাঁদতে থাকে শিশুর মতো—
আমার কবিতা

সর্বশেষ সর্বাধিক পঠিত