কটিয়াদীর নতুন সহকারী কমিশনার শাকিব শাহরিয়ার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শাকিব শাহরিয়ার যোগদান করেছেন। সম্প্রতি কটিয়াদী উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

কটিয়াদীতে যোগদানের আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে মাঠ প্রশাসনে পদায়নের লক্ষ্যে সরকার তাকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব দিয়ে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় তিনি কটিয়াদী উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করেন।

শাকিব শাহরিয়ার ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত