হাঁটতে অক্ষম ব্যক্তি ককটেল বিস্ফোরণ মামলার আসামি!

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ এএম

ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না যশোরের মাছ ব্যবসায়ী জহিরুল ইসলাম তানভীর। অথচ গুরুতর অসুস্থ এই ব্যক্তিকেই যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ মামলার আসামি করা হয়েছে। পরিবারের দাবি, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। গতকাল মঙ্গলবার সকালে প্রেস ক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তানভীরের স্ত্রী রানী বেগম। তিনি মামলার নিরপেক্ষ তদন্ত ও পরিবারের হয়রানি বন্ধের দাবি জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত