স্বাস্থ্যমন্ত্রী জানালেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় অর্ধেক পদই শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬ পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬ হাজার ৭৪৮ জন। শূন্য রয়েছে ৬ হাজার ২৮৮ পদ, যা মোট পদের ৪৮ শতাংশ। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত এমপিদের প্রশ্নের জবাব দেন।

সিরাজগঞ্জ-৪ আসনের এমপি রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এর মধ্যে শূন্যপদ ১১ হাজার ৩৩৬টি। এ ছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬ পদের বিপরীতে শূন্য রয়েছে ২১ হাজার ৬৫৬ পদ।

সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে দেশের সব এলাকায় সব শিশুকে টিকা দেওয়া হচ্ছে। দেশে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন। টিকাদানের এ হার লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।

দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে : চলতি অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬ মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২ বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত