আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১২

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর, বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকসহ ১২ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে একদল নেতাকর্মীরা শাখারিয়া পেট্রোল পাম্পের সামনে আসেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর হয় বলে অভিযোগ রয়েছে। হঠাৎ ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয় সরে যান। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 এ ঘটনায় আমতলী থানা পুলিশ ঘটনাস্থল ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ১১ জন ছাত্রলীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করেন। 
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নাঈম হাওলাদার (১৬) মো. জোবায়ের মৃধা (১৭) মো. রাশেদুল হাওলাদার (১৬) মো. নাঈম খান (১৫) সর্ব সাং পূর্ব চিলা, ৭নং ওয়ার্ড, ৪নং হলদিয়া ইউপি, শুভঙ্কর দাস (২১) জাবের ইসলাম (২১) আমতলী সদর ইউনিয়ন সিফাত আকন (১৫) রাব্বি আকন (১৭) উভয় সাং নলুয়াবাগী, সাইমুন হালাদার (১৬) মো. ইমরান (১৬)  মো. নাইম (১৬) দক্ষিণ আমতলী, ২নং ওয়ার্ড, ৬নং আমতলী সদর ইউনিয়ন এদের মধ্যে সিফাত আকন ও রাব্বি আকনদ্বয়কে ঘটনার পরপর গ্রেপ্তার করা হয় ও আমতলী উপজেলা বিএনপি অফিস ভাংচুর অগ্নি সংযোগের মামলায় আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেন। 

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এসব দুষ্কৃতদের ধরতে আমতলী থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক আইনে মামলায় বৃহস্পতিবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত