সাবেক এমপি দোলন গ্রেপ্তার

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ এএম

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত