প্রযুক্তি দুনিয়ায় একের পর এক বিভ্রাট

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ এএম

এক সপ্তাহের ব্যবধানে মাইক্রোসফট, যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), বড় কয়েকটি ব্যাংক, অ্যাপল ও জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিভিন্ন সেবায় বিভ্রাট দেখা দিয়েছে। এতে বিশ্বজুড়ে প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

১২ নভেম্বর মাইক্রোসফট ৩৬৫-এর আউটলুক, টিমস ও ওয়ার্ড অনলাইন সেবা ব্যাহত হয়। পরদিন এফএএর নেটওয়ার্কে ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকে। ১৬ নভেম্বর জেপি মরগান চেজসহ কয়েকটি ব্যাংকের অনলাইন লেনদেন এবং ইউনাইটেড এয়ারলাইনসের সেবায় সমস্যা দেখা দেয়। ১৭ নভেম্বর অ্যাপলের বিভিন্ন সেবা, এনএসএ ও আর্থিক প্রতিষ্ঠান চার্লস শোয়াবও বিভ্রাটের মুখে পড়ে। প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনার বেশির ভাগের পেছনে ছিল সফটওয়্যার ত্রুটি, সিস্টেম আপডেট ও রক্ষণাবেক্ষণজনিত সমস্যা। তবে নরওয়ের জ্বালানি প্রতিষ্ঠান ইকুইনর তাদের কিছু তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলার কথা নিশ্চিত করেছে। বিশেষজ্ঞদের মতে, একের পর এক বিভ্রাটের ঘটনাগুলো প্রযুক্তিনির্ভর সেবার দুর্বলতা সামনে এনেছে। তবে ঘটনাগুলোর মধ্যে সমন্বিত সাইবার হামলার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত