স্থলভাগের সবচেয়ে দ্রুততম প্রাণী হলো চিতা বাঘ। ঘণ্টায় এরা প্রায় ৯৩-১১২ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। অবাক হচ্ছে, তিন সেকেন্ডের কম সময়ে চিতা শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে পারে। সেখানে হরিণ পারে ৪৮-৫৬ কিলোমিটার। এমনকি ১০০ মিটার দূরত্ব ৫.৯৫ সেকেন্ডে অতিক্রম করার রেকর্ড রয়েছে চিতার। এই অবিশ্বাস্য ক্ষিপ্রতার মূল কারণ, বিশেষ শারীরিক গঠন এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের অনন্য অভিযোজন। মূল বিষয় হচ্ছে, চিতার মেরুদণ্ড অত্যন্ত নমনীয়। যা অনেকটা স্প্রিং বা চাবুকের মতো কাজ করে। দৌড়ানোর সময় এটি শরীরকে প্রসারিত ও সংকুচিত করে এক লাফে প্রায় ৬.৭ মিটার বা ২২ ফুট পর্যন্ত দূরত্ব অতিক্রম করে। এদের লম্বা লেজ দৌড়ানোর সময় হাল বা স্টিয়ারিংয়ের মতো কাজ করে। তীব্র গতিতে ছোটার সময় হঠাৎ দিক পরিবর্তন ও শরীরের ভারসাম্য বজায় রাখতে লেজটি অপরিহার্য। দৌড়ানোর সময় প্রশস্ত নাসারন্ধ্র দিয়ে মিনিটে প্রায় ৬০-১৫০ বার পর্যন্ত শ্বাস নিতে পারে তারা। চিতার পায়ের মাংসপেশি অত্যন্ত নমনীয় এবং সামনে ও পেছনের পা বেশ লম্বা। দ্রুতগতিতে দৌড়ানোর সময় প্রতি পদক্ষেপে এমন মুহূর্ত আসে, যখন চারটি পা শূন্যে ভেসে থাকে। চিতার মাথা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীর যেদিকে ঘুরে যাক না কেন, মাথা ঘোরায় না এরা। শিকারির দিকে তাকিয়ে দৌড়ায়। অন্য প্রাণীর বৈশিষ্ট্য ভিন্ন। সব মিলিয়ে চিতার মতো এমন বৈশিষ্ট্য অন্য প্রাণীর নেই। বাসস্থান ধ্বংস ও শিকারের কারণে চিতা বাঘ দ্রুত হারিয়ে যাচ্ছে।
চিতা বাঘের ক্ষিপ্রতা কেন বিশ্বসেরা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ এএম
চিতা বাঘের ক্ষিপ্রতা কেন বিশ্বসেরা
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০