বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) পদে পদোন্নতি পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) পরিচালক মো. শফিকুল ইসলাম। প্রায় তিন দশকের পেশাগত কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান, বৈদেশিক খাতের তথ্য ব্যবস্থাপনা, ঋণতথ্য ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন।

মো. শফিকুল ইসলাম ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক ঋণ, আন্তর্জাতিক বিনিয়োগ অবস্থান, রপ্তানি আয়, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনের ভারসাম্যসংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও সংকলনের কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া তিনি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জরিপ ইউনিট, বিগ ডেটা বিশ্লেষণ ও ডেটা সায়েন্স ইউনিট এবং এসডিডিএস ইউনিটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে লেনদেনের ভারসাম্য বিষয়ে ছয় সপ্তাহব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত