ট্যারিফ কমিশনে সচিব নাসির-উদন্ডদৌলাকে চুক্তিভিত্তিক নিয়োগ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ এএম

সরকার ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির-উদন্ডদৌলাকে তার অবসরোত্তর ছুটি বাতিল করে একই পদে ১৯ নভেম্বর থেকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে।

নাসির-উদন্ডদৌলা সরকারি চাকরি আইন অনুযায়ী বয়স ৫৯ বছর পূর্তিতে ১৯ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সরকারি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। এদিনই তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত