নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আড়াইহাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়াইহাজার পৌরসভার শিবপুর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানা-পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাকির হোসেন শিবপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।