পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানানো হয়। 

এতে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্পিকারের সঙ্গে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা ও পাকিস্তান জাতীয় পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর (সোমবার) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইসলামাবাদের সফরে যান।  

সর্বশেষ সর্বাধিক পঠিত