ককটেল বিস্ফোরণে আইনজীবী আহত গ্রেপ্তার আসামি রিমান্ডে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ এএম

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল  বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. হৃদয় মিয়া নামে এক আইনজীবী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পরে সিএমএম আদালত ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ধোঁয়া চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। একপর্যায়ে আহত হৃদয় মিয়াকে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনার পর আদালত ভবনের ৯ নম্বর আদালতের সামনে থেকে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেন আইনজীবী ও কয়েকজন ব্যক্তি। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিস্ফোরণের ঘটনায় উপপরিদর্শক (এসআই) কে এম জাব্বুল হক বাদী হয়ে দেলোয়ারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

মামলার পর তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহমান আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে দেলোয়ারের ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। বিস্ফোরক তৈরির উপাদান ও সরঞ্জাম সংগ্রহ, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অর্থের জোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতাদের পরিচয় জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানিকালে আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারক আসামির কাছে আদালতে আসার কারণ জানতে চান। জবাবে দেলোয়ার বলেন, জমিসংক্রান্ত একটি মামলায় তিনি সিএমএম আদালতের ৯ নম্বর আদালতে এসেছিলেন। ককটেল বিস্ফোরণের সময় তিনি এজলাসের ভেতরে বসে ছিলেন। নিজের মোবাইল ফোনের বিষয়ে বিচারকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্ফোরণের পর সৃষ্ট পরিস্থিতিতে তার মোবাইল ফোনটি কাকে

দিয়েছেন, তা ঠিক মনে করতে পারছেন না। তবে মানিব্যাগটি একজন আইনজীবীকে দিয়েছিলেন বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত