১৩ অক্টোবর

একনজরে আজকের দেশ রূপান্তর

মূল্যস্ফীতি আমদানি সঙ্গে ঋণের চাপ

করোনা মহামারীতে বিভিন্ন বিধিনিষেধের মধ্যেও দেশের অর্থনীতি ততটা খারাপ অবস্থায় যায়নি, যতটা ইউক্রেন যুদ্ধের পর হয়েছে। করোনার সময় ব্যবসায়ীদের নানা প্রণোদনা দিয়ে উৎপাদন খাত টিকিয়ে রাখতে পেরেছিল সরকার। সে সময়ই বিদেশি মুদ্রার রিজার্ভে একের পর এক রেকর্ডও হয়েছে। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত, কাঁচামালের অস্বাভাবিক দামে উচ্চ মূল্যস্ফীতি, বিপুল বাণিজ্য ঘাটতি ও ঋণ পরিশোধের চাপে অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে।

বিস্তারিত পড়ুন এখানে


সংকট বাড়াচ্ছে ডলার-রিজার্ভ

ডলারের আধিপত্য রুখতে অনেক দিন ধরেই বিভিন্ন দেশ বিকল্প মুদ্রায় বাণিজ্যিক লেনদেন করার চেষ্টা করছে। এজন্য আলাদা প্ল্যাটফর্মও গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখনো বিশ্বের বাণিজ্যিক লেনদেনের ৯০ শতাংশই মার্কিন ডলারে সম্পন্ন হয়। বাংলাদেশও এর বাইরে নেই। দেশের আমদানি বাণিজ্যের বেশিরভাগই ডলারের ওপর নির্ভরশীল।

বিস্তারিত পড়ুন এখানে


সিন্ডিকেটে বাড়ছে খাদ্যপণ্যের দাম

বিশ্বের বেশিরভাগ দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলেও বাংলাদেশের মানুষ এই ফাঁদ থেকে বের হতে পারছে না। গত বছর এ সময় যেসব খাদ্যপণ্য ১০০ টাকায় পাওয়া যেত, এখন সেগুলো কিনতে হচ্ছে গড়ে ১১২ টাকায়। ডলারের মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের কারণে দেশে পণ্যমূল্য আকাশ ছুঁয়েছে। নুন, ডাল, আলুসহ সব ধরনের খাদ্যপণ্য সিন্ডিকেটের কবলে। বাদ যায়নি দেশের উৎপাদিত সবজি, মাছও।

বিস্তারিত পড়ুন এখানে


এখন জরুরি দরকার তাৎক্ষণিক পদক্ষেপ

সংকট সমাধানে দরকার মুদ্রা বিনিময় ও সুদের হার বাজারভিত্তিক করা। কিন্তু এই মুহূর্তে সরকারের পক্ষে বাজারভিত্তিক ব্যবস্থায় যাওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে সরকার তেমন কোনো বড় সিদ্ধান্তেও যেতে পারবে না। এ ক্ষেত্রে নির্বাচন পর্যন্ত রিজার্ভ বাড়াতে হবে সুদহার ডলারের দাম ধরে রাখতে হবে। আর সংকট মোকাবিলায় সরকারকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে হবে।

বিস্তারিত পড়ুন এখানে


রপ্তানি-রেমিট্যান্সের বিকল্প নেই

এই মুহূর্তে বাংলাদেশকে রিজার্ভ ধরে রাখতে হলে ডলার আয় বাড়ানোর বিকল্প নেই। আর বাংলাদেশের ডলার আয়ের প্রধান দুটি খাত হচ্ছে, রপ্তানি আয় ও প্রবাসী আয়। এ দুই খাত থেকে পর্যাপ্ত ডলার না আসায় মূলত বাংলাদেশ চাপের মুখে পড়েছে। এ ছাড়া বিদেশি ঋণ ও এফডিআইয়ের মাধ্যমে ডলার আসে, যা সাময়িক। রিজার্ভ ধরে রাখতে হলে বিদেশ থেকে ধার করে এখন সামাল দেওয়া যাবে না।

বিস্তারিত পড়ুন এখানে


মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন সদিচ্ছা

বাজারে মূল্যস্ফীতির যে চাপ রয়েছে, তা নিয়ন্ত্রণে আনতে সঠিক সময়ে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু সরকার নিজেই চাইছে না দেশের ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আসুক। দেশের মানুষের কষ্টের মধ্যেও তাদের দুর্বল কার্যক্রম দেখে তাই মনে হচ্ছে। সরকার চাইলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারত।

বিস্তারিত পড়ুন এখানে


সাগরপাড়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

যে বঙ্গোপসাগরের একটা অংশের পাশ ঘেঁষে সাগরিকার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের অবস্থান, সেই বঙ্গোপসাগরেরই আরেক অংশ করোম-ল সৈকত ঘেঁষে চেন্নাই শহর। সাগর থেকে চিদাম্বরম স্টেডিয়ামও খুব কাছে। চট্টগ্রাম বরাবরই বাংলাদেশ ক্রিকেট দলের পয়া ভেন্যু। দুঃসময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াবার অনেক গল্পই বাংলাদেশ লিখেছে বঙ্গোপসাগরের পাড়ে।

বিস্তারিত পড়ুন এখানে


বিচারকের সাজা দিনভর নাটকীয়তা

একটি ফৌজদারি মামলায় বিচারিক কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশের পরও অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর উদ্যোগ নেন কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) সোহেল রানা। এ কারণে আদালত অবমাননার অভিযোগে তাকে এক মাসের বিনাশ্রম কারাদ-, পাঁচ হাজার টাকা অর্থদ- ও সাত দিনের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিস্তারিত পড়ুন এখানে


গাজায় ৪ হাজার টন বোমা

হামাসের হামলার পর গাজায় বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গত বুধবার জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র। যার কারণে গাজার লাখো বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ ছাড়াও খাদ্য এবং পানিসহ দৈনন্দিন বিভিন্ন পণ্যের সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। কিন্তু হামলা বাড়িয়েছে কয়েকগুণ।

বিস্তারিত পড়ুন এখানে


বায়ুবিদ্যুতে বড় সুখবর

বেসরকারি উদ্যোগে কক্সবাজারে দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় সাড়ে চার মাস ধরে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। ৬০ মেগাওয়াট ক্ষমতার এ কেন্দ্রটি থেকে বর্তমানে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এখন পর্যন্ত জাতীয় গ্রিডে প্রায় ২ কোটি ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। চলতি বছরের মধ্যে সব ধরনের নির্মাণ কাজ শেষে কেন্দ্রটি পুরো সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিস্তারিত পড়ুন এখানে


কর আইনের সংস্কার

বাংলাদেশের বিদ্যমান আয়কর অধ্যাদেশটি নতুন মলাটে আইন হিসেবে সম্প্রতি সংসদে পাসের মাধ্যমে আইনে পরিবর্তিত হয়েছে। রাজস্ব আইনের সংস্কারের এ আয়োজন উদ্যোগ সহসা সচকিত নয়, দীর্ঘদিন ধরে চলছিল পরিকল্পনা আর প্রাজ্ঞ পরামর্শকদের প্রয়াস পারঙ্গমতা।

বিস্তারিত পড়ুন এখানে


অপতথ্যে উসকানি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েলও। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতে ইতিমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ২০০। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার অবধি যা পরিস্থিতি তাতে সংঘাত আরও চলবে। বাড়বে হতাহতের সংখ্যাও।

বিস্তারিত পড়ুন এখানে


সিন্ধুকে বিন্দুতে ধরার বৃক্ষবিলাস

গাছ প্রাণিজগৎকে দেয় মূল্যবান অক্সিজেন, ক্ষুধার খাদ্য, মনোহরী ফুলের শোভা। মানুষের বৃক্ষপ্রীতির ইতিহাস সুপ্রাচীন। বনসাই বৃক্ষবিলাসের ইতিহাসও আজকের নয়। ফারাওদের বনসাই চর্চার ইতিহাস পাওয়া গেছে। অধ্যবসায়, চর্চা আর গভীর মনোযোগের সঙ্গে বিন্দুতে সিন্ধু ধারণের শিল্প বনসাই জনপ্রিয়তা ধরে রেখেছে আজও। লিখেছেন টি এইচ মাহির

বিস্তারিত পড়ুন এখানে


আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ২০ হাজার কোটি

ঋণ অনিয়ম, চেয়ারম্যান-এমডি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের কারণে ধুঁকছে দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ। গত তিন মাসে (এপ্রিল-জুন) আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৯৬ কোটি টাকা। এতে মোট খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা, যা মোট ঋণের সাড়ে ২৭ শতাংশের বেশি।

বিস্তারিত পড়ুন এখানে


বাগেরহাট উপকূলে ভূগর্ভস্থ পানির উৎস নেই

উপকূলীয় বাগেরহাটের বেশকিছু এলাকায় ভূগর্ভস্থ পানির উৎস না থাকায় সুপেয় পানির সংকট রয়েছে। গভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা ও আর্সেনিকের কারণে বাগেরহাটে সুপেয় পানির সংকট দিনদিন তা আরও প্রকট হচ্ছে। এসব এলাকায় গভীর নলকূপে সুপেয় পানির উৎস না থাকায় বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহারে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম প্রকল্প হাতে নিয়েছে সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

বিস্তারিত পড়ুন এখানে


পিটার হাসের মুরব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে
কাদের বললেন

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি মহাসচিবের আলাপ-আলোচনার বিষয়ে কটাক্ষ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি জানি না হাস (পিটার হাস) ফখরুলকে কী স্বপ্ন দেখিয়েছেন। পিটার হাস সাহেবের মুরব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে। আমেরিকার মুরব্বি যারা তাদের সঙ্গে কথাবার্তা শেষ। উচ্চপর্যায়েও কথাবার্তা হয়ে গেছে।’

বিস্তারিত পড়ুন এখানে


চতুর্দিকে ঘোরাঘুরি শুরু হয়েছে, লাভ হবে না
ফখরুল বললেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা (সরকার) খুব আনন্দে আছেন। আমেরিকায় ১৮ দিন ঘুরে আসলেন, এখন ব্রাসেলস যাবেন। চতুর্দিকে ঘোরাঘুরি শুরু হয়েছে। ঘুরে ঘুরে চেষ্টা করছেন, যদি কোনোরকমে সামাল দেওয়া যায়। আমি বলতে চাই, ঘোরাঘুরি করে লাভ হবে না। চলে যাওয়ার সময় হয়ে গেছে। নির্যাতন-অত্যাচার-চুরি-দুর্নীতি করে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছেন।

বিস্তারিত পড়ুন এখানে


জাতির দলিল সেলুলয়েডে

বাঙালির মুক্তির জন্য গর্জে উঠেছিল একটি তর্জনী, বজ্রকণ্ঠে জেগে উঠেছিল সাত কোটি বাঙালি। একটি স্বাধীন ভূখণ্ডে জন্ম দেওয়া জাতির পিতার জীবনী এবার ভেসে উঠবে চলচ্চিত্রের পর্দায়। আজ শুক্রবার সারা দেশের ২০০টির বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’।

বিস্তারিত পড়ুন এখানে


সব দলই আর্মির কথা বলছে তারা থাকলে ইতিবাচক হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছে তৃণমূল বিএনপি। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলটির এই প্রস্তাবের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আপনারা আর্মির কথা বলেছেন। এর আগে যে ডায়ালগগুলো হয়েছে, প্রতিটা দলই আর্মির কথা বলেছে। আমরাও লক্ষ করেছি সেনাবাহিনীর উপস্থিতিটা একান্তভাবে কাম্য। জনগণ আর্মির ওপর আস্থা রাখতে চায়।

বিস্তারিত পড়ুন এখানে


আল আকসার প্রতিষ্ঠা, গুরুত্ব ও দখলের ইতিহাস

বায়তুল মোকাদ্দাসকে মসজিদুল আকসা ও বায়তুল কুদস বলা হয়। এটা একক কোনো স্থাপনা নয়। এটি অনেকগুলো স্থাপনার সমন্বয়ে গঠিত বিশাল চত্বর। এটিকে বিভিন্ন নামে ডাকা হয়। মুসলমানরা বলে আল আকসা, বায়তুল মোকাদ্দাস বা হারাম শরিফ, ইহুদিরা বলে টেম্পল অব মাউন্ট। আল আকসার প্রতিষ্ঠা, গুরুত্ব ও দখলের ইতিহাস নিয়ে লিখেছেন মাওলানা আবদুল জাব্বার

বিস্তারিত পড়ুন এখানে


‘সুপার সাব’ সাদে রক্ষা

বিষাদময় রাতের দুই বছর পূর্তি হতে যাচ্ছে আজ। এর ঠিক আগের দিন শাপমোচন করলেন সাদউদ্দিন। বলছি ২০২১ সালের ১৩ অক্টোবর রাতের কথা। মালে আন্তর্জাতিক স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ জয়ের সুবাস পাচ্ছিল। এই জয় দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা শেষে তাদের তুলে দিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। কিন্তু নিয়তি যে চিত্রনাট্য শেষটা লিখেছিল অন্যভাবে।

বিস্তারিত পড়ুন এখানে


ছন্দের খোঁজে তাসকিন ফর্মের তুঙ্গে কনওয়ে

২০১৯ সালের ১৬ এপ্রিল। দিনটি হয়তো ভুলে যেতে চাইবেন তাসকিন আহমেদ। কিন্তু দুঃখের স্মৃতি কি সহজে পিছু ছাড়ে? বারবার উঁকি দেয় মনের আঙিনায়। কী হয়েছিল সেদিন, এটা প্রায় সবার জানা। বিসিবি একাডেমিতে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন তাসকিন। যে ছবি ছড়িয়ে পড়েছিল চারদিকে, হৃদয় কেড়েছিল অনেকেরই। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার কষ্টে সেদিন চোখের পানি আটকে রাখতে পারেননি এই পেসার।

বিস্তারিত পড়ুন এখানে