বাংলাদেশের রাজনীতি নিয়ে লেখালেখিতে ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন রিফাত হাসান। এই বিষয়ে প্রকাশ হয়েছে বইও।
এবার প্রথম কবিতার বই নিয়ে আসছেন তিনি। শিরোনাম ‘জল্লাদখানায় বইসা কবিতাপাঠ’। প্রকাশ করছে বৈভব।
সোমবার প্রকাশনার সংস্থাটির ফেইসবুক পেজে জানানো হয়, একুশে গ্রন্থমেলা উপলক্ষে সামনের বছর আসছে রিফাতের ‘জল্লাদখানায় বইসা কবিতাপাঠ’।
প্রকাশ করা হয় বইটির প্রচ্ছদও। বরাবরের মতো নিজের জন্য প্রচ্ছদ করেছেন এই কবি।
এর আগে রিফাতের রাজনৈতিক প্রবন্ধধর্মী দুটি বই প্রকাশ হয়েছে- ‘সম্পর্ক বন্ধুত্ব ও রাজনীতি’ (২০১৪) এবং ‘এই সময়টি আপনি কীভাবে উদযাপন করবেন’ (২০১৫)। বাজারে এনেছে দুয়েন্দে পাবলিকেশনস।
রিফাত হাসানকে সম্পর্কে তার ব্লগে লেখা হয়েছে, কবি, বুদ্ধিজীবী ও ক্রিটিক। আধুনিকতার পরিসরে ক্ষমতা, রাষ্ট্র, নাগরিকতা ও আত্মপরিচয় রাজনীতির প্রশ্নে ক্রিটিক্যাল। সমাজসমূহের স্বয়ম্ভরতা ও সম্প্রীতি, রাজনৈতিকতার পরিসরে সম্পর্কের মানবিক নির্মাণ, ন্যায়বিচার ও সমতার উত্থানে বিশ্বাসী।