প্রথমবারের মতো প্রবর্তিত চিলড্রেনস বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা বা ‘গ্রেট এইট’ প্রকাশ করা হয়েছে। ৮ থেকে ১২ বছর বয়সী পাঠকদের জন্য রচিত কথাসাহিত্যের এ তালিকায় স্থান পেয়েছে আটটি বই। এর মধ্যে রয়েছে ইয়ন কলফার ও অ্যান্ড্রু ডনকিনের গ্রাফিক উপন্যাস ওয়ার, শন ট্যানের হোমটাউন, ইকবাল হুসেনের দ্য নাইট আই বরোড টাইম, ক্যাথরিন ব্রুটনের ট্যাডপোল সামার, লিজ হাইডারের দ্য টেলার অব টল টেলস, গাই ব্যাসের দ্য ওয়র্স্ট থিং দ্যাট কুড পসিবলি হ্যাপেন, মাইকি প্লিজের দ্য র্যাম্বলার্স কার্স এবং জেসিকা স্কট-হোয়াইটের সেমাস অলমোস্ট ফেমাস।
৮৯টি জমা পড়া বই থেকে তালিকাটি চূড়ান্ত করেছেন বিচারক ফ্র্যাঙ্ক কট্রেল-বয়েস, সঞ্চিতা বসু দে সরকার ও ললি আদেফোপ। চূড়ান্ত বিজয়ী নির্ধারণে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি যুক্ত থাকবেন আট থেকে ১২ বছর বয়সী চার শিশু বিচারক। ৫০ হাজার পাউন্ডের এই পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭। পাশাপাশি সংক্ষিপ্ত তালিকার অন্তত ৩০ হাজার কপি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের শিশুদের মধ্যে বিনামূল্যে বিতরণ করবে বুকার প্রাইজ ফাউন্ডেশন। বিচারকদের মতে, শিশুসাহিত্যকেও প্রাপ্তবয়স্ক সাহিত্যের সমান মর্যাদা ও সাংস্কৃতিক পরিসর দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সাহিত্যবিশ্ব
শিশুদের বুকারের প্রথম সংক্ষিপ্ত তালিকা ‘গ্রেট এইট’
সানজিদা আমীর ইনিসী
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
গ্রাফিক্স : দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০