চামড়া ও চামড়াজাত শিল্পের সর্বাধুনিক টেকসই প্রযুক্তি তুলে ধরতে ৩১ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে সবচেয়ে বড় লেদারটেক প্রদর্শনী। তিন দিনব্যাপী এ প্রদর্শনী ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে।
এতে ২০ দেশের ৩০০ প্রতিষ্ঠান অংশ নেবে। চামড়া খাতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে এ শোর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লেদারটেকে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যাার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরবে।