কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে রপ্তানি খাতের ৬০ দিন মেয়াদি বিল অব এন্ট্রি দাখিলের সাধারণ সময়ের অতিরিক্ত সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে অথরাইজড ডিলার ব্যাংকগুলোকে পাঠানো হয়।
এতে বলা হয়, ২০২০ সালের মার্চে ৬০ দিন পর্যন্ত মেয়াদের বিল অব এন্ট্রি দাখিলের জন্য আরও চার মাস অতিরিক্ত সময় দেওয়া হবে। অর্থাৎ মোট সময় পাওয়া যাবে ৬ মাস। সেই হিসেবে প্রথম দফায় গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানিকারকরা এই সুবিধা পান। পরে করোনাভাইরাসের প্রভাব থেকে যাওয়ায় এই সুবিধা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক।