ইউক্রেনে রাশিয়ার অন্যায় হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা: বাইডেন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫ এএম

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে সামরিক হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিভিন্ন এলাকা একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠার খবর ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

পুতিনের এই আগ্রাসনকে অন্যায্য দাবি করে  জো বাইডেন বলেছেন, এর সমুচিত জবাব দেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।

তিনি বলেন, পুতিন একটি পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন। যা বহু প্রাণহানি এবং মানুষের জীবনের ক্ষতি হবে।

এক বিবৃতিতে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এই আক্রমণের ফলে যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ হবে তার জন্য রাশিয়া একাই দায়ী। বিশ্ব রাশিয়াকে দায়ী করবে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে যা স্থানীয় সময় বৃহস্পতিবার ঘোষণা করবেন বলে জানিয়েছেন বাইডেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘পুতিন এইমাত্র ইউক্রেনে পুরোদমে আগ্রাসী হামলা শুরু করেছেন।’

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন।

এরপরই রাজধানী কিয়েভ ছাড়াও ক্রামাতোরস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে বিস্ফোরণ ঘটানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত