ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়াজুড়ে ক্ষোভ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৪ পিএম

ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে এক জোট হচ্ছেন সেলিব্রিটি, সাংবাদিকসহ নাগরিকরা। বৃহস্পতিবার ইউক্রেনে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আক্রমণের বিরোধিতা করে তারা বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় মধ্য মস্কোতে একটি যুদ্ধবিরোধী সমাবেশের পরিকল্পনা করেছেন।

পপ তারকা, টেলিভিশন হোস্ট এবং চলচ্চিত্র পরিচালকরা যুদ্ধের প্রতিবাদে ইনস্টাগ্রামে কালো ছবি পোস্ট করছেন।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী কেসনিয়া সোবচাক লেখেন, আমরা রাশিয়ানরা আজকের পরিণতি আরও অনেক বছর ধরে মোকাবেলা করব। 

এ ছাড়া যুদ্ধবিরোধী পিটিশন কমপক্ষে ১০০ সাংবাদিক স্বাক্ষর করেছেন। 

২০২১ সালে নোবেল শান্তি বিজয়ী দিমিত্রি মুরাতভ পুতিনের নিন্দা করে রাশিয়ানদের যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি লেখেন, কমান্ডার-ইন-চিফ তার হাতে 'পারমাণবিক বোতাম' একটি দামী গাড়ির চাবির চেইনের মতো ঘোরান। পরবর্তী ধাপ একটি পারমাণবিক বোমা? আমি অন্য কোনো উপায়ে ভ্লাদিমির পুতিনের কথার ব্যাখ্যা করতে পারি না। 

৩০টি রাশিয়ান সংবাদমাধ্যমের একটি জোট রাশিয়ার হামলাকে 'গণহত্যা' হিসেসবে অভিহিত করে এর বিরোধিতা করেন।
তারা লেখে, আমরা ইউক্রেনের জনগণের জন্য স্থিতাবস্থা এবং শক্তি কামনা করি যারা আগ্রাসন প্রতিরোধ করছে। 
তারা রাশিয়ার প্রত্যেক নাগরিকের কাছে সামরিক উন্মাদনা প্রতিরোধে যোগ দেওয়ার আহ্বান জানান। 

মেমোরিয়াল মানবাধিকার সংস্থা ইউক্রেনে হামলাকে 'রাশিয়ার ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায়' বলে চিহ্নিত করে।

১৫০'র বেশি রাশিয়ান বিজ্ঞানী এবং বিজ্ঞানবিষয়ক সাংবাদিক ইউক্রেনে 'অন্যায় এবং অর্থহীন' রাশিয়ান সামরিক পদক্ষেপের বিরুদ্ধে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়েছে, যুদ্ধ শুরু করার মাধ্যমে, রাশিয়া আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে নিন্দিত হবে। এর মানে হলো যে আমরা বিজ্ঞানীরা আর আমাদের কাজ সঠিকভাবে করতে পারব না... বিশ্ব থেকে রাশিয়ার বিচ্ছিন্নতা মানে আমাদের দেশের আরও সাংস্কৃতিক ও প্রযুক্তিগত অবক্ষয়।

কয়েকজন জনপ্রতিনিধি বিবৃতিতে লেখেন, এটি (ইউক্রেনে হামলা) একটি নজিরবিহীন নৃশংসতা, যার জন্য কোনো যুক্তি নেই। আমরা নিশ্চিত যে রাশিয়ার নাগরিকরা তাকে (সরকারকে) এমন আদেশ দেয়নি," 

বেশ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বও যুদ্ধের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন।

তারা লেখেন, ইউক্রেনীয়দের আমাদের ক্ষমা করতে বলা উচিত, খুব তাড়াতাড়ি।

মেয়ারহোল্ড থিয়েটার সেন্টারের পরিচালক ইয়েলেনা কোভালস্কায়া বৃহস্পতিবার রাজ্য থিয়েটার থেকে তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন, একজন খুনির জন্য কাজ করা এবং তার কাছ থেকে বেতন নেয়া অসম্ভব। আমি যে কাজ শুরু করেছি তা শেষ করব, কিন্তু বেতন ছাড়াই। 

এ ছাড়া যুদ্ধবিরোধী অবস্থান কর্মসূচিতে বেশ কয়েকজনকে আটক করে রাশিয়ান পুলিশ। 

অ্যাক্টিভিস্ট মেরিনা লিটভিনোভিচ রাশিয়ানদের সন্ধ্যা ৭টায় যুদ্ধের বিরুদ্ধে হাঁটা কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত