যশোরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০১:৪৮ পিএম

যশোরে কেশবপুরে এক দিন আগে নিখোঁজ এক যুবকের মরদেহ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। তার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রাসেল হোসেন (২৫) কেশবপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড সাবদিয়ার আব্দুল মাজিদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ঢেপার মাঠ এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এ সময় পরিবারে সদস্যরা এসে মরদেহটি রাসেলের বলে শনাক্ত করে।

আগের দিন (সোমবার) থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানায় পরিবার।

ওসি আরও জানান, তার গলা ও পেটের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। তার মোটরসাইকেলটি পাশের গোপসানা মাঠের মধ্যে পাওয়া গেছে।

কেশবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত