করোনা: ২৪ ঘণ্টায় ৪১ মৃত্যু, শনাক্ত ১৯৫৩

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৪ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশের মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২৬ হাজার ৯৭২।

একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ৯৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৬৯।

আরও পড়ুন..বাংলাদেশিরা চাইলে আফগানিস্তানে ফিরতে পারবেন: পররাষ্ট্র সচিব

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত