২০২৩ পর্যন্ত বার্সেলোনাতে কোম্যান!

আপডেট : ০৩ জুন ২০২১, ০১:১৬ এএম

বার্সেলোনার ডাগআউটে রোনাল্ড কোম্যানের ভবিষ্যৎ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে স্পেনের সংবাদমাধ্যমে খবর, নিজেদের লক্ষ্য অর্জনে ২০২৩ সাল পর্যন্ত এই ডাচ কোচকেই রেখে দিচ্ছে বার্সেলোনা।

গত মৌসুমে বার্সেলোনার কোচ হিসেবে কিকে সেতিয়েনের স্থলাভিষিক্ত হন কোম্যান। সদ্য সমাপ্ত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় হতাশ করে বার্সা। তাই কোম্যানের ভবিষ্যৎ নিয়ে ছিল গুঞ্জন।

বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য এ সপ্তাহের শুরুতে কোম্যানের বার্সায় থেকে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দেন। বৃহস্পতিবার ক্যাম্প ন্যুর অফিসে বার্সেলোনা বোর্ড অব ডিরেক্টরস ও কোম্যান, দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কোম্যানের সঙ্গে বার্সার চুক্তি ২০২২ সাল পর্যন্ত হলেও সেটি আরো এক বছর বাড়ছে বলে খবর।

আরো পড়ুন

মেসি বার্সাতেই থাকছেন, ইঙ্গিত লাপোর্তার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত