পিএসজিকে রোনালদোর সতর্কবার্তা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:১০ পিএম

অনেক দিন ধরেই চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ করে এগোচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। তারই অংশ হিসেবে ২০১৭ সালে নেইমারকে দলে ভেড়ায় দলটি। ২০১৯-২০ মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালেও উঠে তারা। যদিও বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে রানার্সআপ হতে হয়।

এ মৌসুমে প্যারিসের ক্লাবটি দলে ভিড়িয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। তবে মেসির অন্তর্ভুক্তি মানেই যে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত, এমনটা মনে করেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও।

এক সাক্ষাৎকারে পিএসজির প্রতি সতর্কবার্তাই থাকল রোনালদোর, ‘কে চ্যাম্পিয়নস লিগ জিতবে এখনই এটা বলা তাড়াতাড়ি হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেলে ছবিটা ফোটে উঠতে থাকে। পিএসজি ভালো অবস্থানে রয়েছে। তবে কথা বলা আর খেলা ভিন্ন জিনিস।’

রোনালদোর মতে, ‘মাঠের পারফরম্যান্সকে প্রভাবিত করে এমন অনেক বিষয় রয়েছে। আমি রিয়াল মাদ্রিদে পাঁচ মৌসুমের মতো খেলেছি। গ্যালাক্টিকোসদের হয়ে আমি কখনো চ্যাম্পিয়নস লিগ জিতিনি।’

যোগ করেন, ‘জয় কখনো আপনা-আপনি আসবে না। এমনকি আমার দলে যদি সেরা খেলোয়াড়ও থাকে। পিএসজির ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য।’

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লিঙ্কে ক্লিক করুন...  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত