Learning English

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

ইংরেজি পড়ে বুঝতে পারলেও ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে না পারার অন্যতম কারণ হলো, কোন পরিস্থিতিতে কী বলতে হবে তা জানা। বিভিন্ন পরিস্থিতিতে মনের ভাব প্রকাশের জন্য ব্যবহৃত ইংরেজি বাক্যগুলোর সহজরূপ জানা থাকলে খুব সহজেই ইংরেজিতে কথা বলা সম্ভব হয়। আজ আমরা তেমন কিছু ইংরেজি বাক্যের ব্যবহার জানব।

কাউকে অপেক্ষা করতে বললে

Just a moment/Hang on a moment!

একটু অপেক্ষা করুন!

মতামত প্রকাশ করতে

In my point of view...

আমার দৃষ্টিকোণ থেকে...

As far as I’m concerned...

আমার মনে হচ্ছে যে...

বিদায় জানাতে

See you later.

পরে দেখা হবে।

কারও নাম জানতে

Can I have your name?

আমি কি তোমার নাম জানতে পারি?

প্রস্তাব দেওয়া

Would you like something to drink?

আপনি কি কিছু পান করবেন?

হতাশা প্রকাশ করা

What a pity!

কী দুঃখজনক!

সাহায্য চাওয়া

Could you give me a hand?

তুমি কি আমাকে সাহায্য করতে পারবে?

কারও খোঁজখবর নেওয়া

What’s up?

কী ব্যাপার?

What’s going on?

কেমন চলছে?

বিরক্তি প্রকাশ করা

How disgusting/ how absurd!

কী বিরক্তিকর/হাস্যকর!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত