নেত্রকোনা

বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, কলেজছাত্র নিহত

আপডেট : ০২ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

নেত্রকোনার চল্লিশায় বিয়ে বাড়ির পাশে গান বাজানো বিরোধকে কেন্দ্র করে যুবকদের সংঘর্ষে মোস্তফা আমীর ফয়সাল (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার মধ্যরাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকার ইদ্রিস আলীর মেয়ে বিয়েতে যুবকদের সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ফয়সালের অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ভোররাতে ফয়সালের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শাবানার সাথে বৈখেরহাটী এলাকার ধৈঞ্চা গ্রামের অটোচালক রাজিবের বিয়ে উপলক্ষে যুবকরা ওই বাড়িতে যান। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলা চলছিল।

এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) তার কয়েকজন বন্ধু নিয়ে সেখানে গিয়ে নাচ গান শুরু করে। বিয়ে বাড়িতে থাকা একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ও নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এ নিয়ে আগত মাসুমের সাথে ফয়সালের কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে মাসুম সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণ পর পরিবারের লোকজন নিয়ে ফয়সাল ও তাদের লোকজনের ওপর হামলা চালায়। দুই পক্ষের মারামারিতে ফয়সাল (২০), তাঁর চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮), চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফয়সাল ও সাদিকুলকে ময়মনসিংহ প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে ফয়সাল মারা যায়। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার বলেন, 'বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় ফয়সাল নামের কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার আইনগত প্রক্রিয়া চলমান। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত