দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম সিদ্দিকী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই উপজেলার ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
রোববার সকাল ১০টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) হারেসুল ইসলাম।
তিনি জানান, নয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট আছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুরনো ও ‘গায়েবি’ মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করে আসছে বিএনপি। দলটির অভিযোগ, সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস সত্ত্বে নেতাকর্মীদের গ্রেফতার থামেনি।
