শ্রীপুরে নাশকতার অভিযোগে বিএনপির ২ নেতা আটক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:১৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিএনপির ২ নেতাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম। 

আটক বিএনপি নেতা হুমায়ুন কবির সরকার গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও আব্দুল মোতালেব শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। দুজনই গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক।

গাজীপুর-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী অভিযোগ করেন, “সরকারি দল আমার নেতাকর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্যই কোনো প্রকার মামলা অভিযোগ ছাড়াই দুই নেতাকে আটক করেছে। সরকারি দল আমার প্রার্থিতাকে, বিরোধী দলকে ভয় পেয়েছে।”

“জনগণের ভোটের ওপর আস্থা না রাখতে না পেরে প্রশাসনকে ব্যবহার করে এখন ধরপাকড় শুরু করেছে। কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানা ও মামলা না থাকার পরও নির্বাচনী পরিচালনা কমিটির শীর্ষ ২ জন নেতাকে আটক করেছে।” বলেন তিনি।

ওসি জাবেদুল ইসলাম বলেন, “আটক নেতাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ছিল। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত