ট্রাকে চড়ে নৌকার প্রচারে তারকারা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে স্লোগানে চট্টগ্রামে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন বিনোদন জগতের একঝাঁক তারকা। গতকাল বৃহস্পতিবার দিনভর ট্রাক নিয়ে নগরীর তিনটি আসনের বিভিন্ন এলাকায় প্রচার চালান তারা।

আওয়ামী লীগের প্রচার উপকমিটি আয়োজিত এ প্রচার অভিযান চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয় সকাল ১০টায়। সেখানে চট্টগ্রাম-৯ (বাকলিয়া কোতোয়ালি) আসনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান তারকারা। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় তাদের সঙ্গে ছিলেন। প্রচারে অংশগ্রহণকারী তারকাদের মধ্যে ছিলেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, মাহফুজ আহমেদ, জুয়েল, সাইমন, শাহরিয়ার নাজিম জয়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, তারিন, জ্যোতিকা জ্যোতি, বিজরী বরকতউল্লাহ এবং সুইটি।

অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘চট্টগ্রামে যুদ্ধাপরাধী-রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের জোটে একটি ভোটও যেন না যায়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা মহিবুল হাসান চৌধুরী নওফেলকে বিজয়ী করবেন।’

এরপর চট্টগ্রাম-১০ (পাহাড়তলী হালিশহর খুলশী) ও চট্টগ্রাম১১ (পতেঙ্গাবন্দর) আসনের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে প্রচারে যোগ দেন তারকারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত